ানজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান সেখ (৪৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গত শনিবার সকালে পুলিশ তার বসতঘর থেকে লাশ উদ্ধার করেছে। সে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব টোনা গ্রামের আব্দুস সোবাহান সেখের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা মো. মাসুদুজ্জামান জানান,শনিবার সকালে টোনা ইউনিয়নের একটি বাড়ি থেকে হাসান সেখ নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়িতে সে একাই থাকতো। রাতের বেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় ১০ মাস কারাভোগ শেষে বর্তমানে এলাকায় এসে স্বাভাবিক জীবন যাপন করছিল। তবে কিছুটা মানষিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পিরোজপুর সদরের টোনা ইউনিয়নে একজনকে কুপিয়ে হত্যা


Comment here