পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম প্রমুখ। বলেশ্বর নদীতে ১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার। এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা
এপ্রিল ১৫, ২০২৫0

Related Articles
মে ১০, ২০২৫0
পিরোজপুরে সুন্দরবন রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের ম
Read More
আগস্ট ২৯, ২০২৫0
ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন উপজেলা বিএনপির এক নেতা। নিহত ব্যক্তির নাম মো. রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রাম
Read More
আগস্ট ২, ২০২৫0
ইন্দুরকানীতে পিটিয়ে ও কুপিয়ে জখম তিনজন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চর গাজীপুর গ্রামে অতর্কিত হামলায় তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতরা হলেন—হাসান খান (৬৫), বেলায়েত (৫২) ও এনায়েত (৫০)। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতাল
Read More

Comment here