পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম প্রমুখ। বলেশ্বর নদীতে ১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার। এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা
এপ্রিল ১৫, ২০২৫0

Related Articles
জুন ২৪, ২০২১0
পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ৪ পৌর এলাকা লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে আশঙ্কাজনকভাবে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আগামী শনিবার (২৬ জুন) থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও স্বরূপকাঠি পৌর এলাকায় লক
Read More
সেপ্টেম্বর ৭, ২০২৩0
পিরোজপুরে মারুফ হাসান কে আহবায়ক ও এমদাদুল হক মাসুদ কে সদস্য সচিব করে জেলা যুবদলের কমিটি ঘোষণা
পিরোজপুর জেলা যুবদরের আশিংক আহবায় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রিয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ শফিকুল ইসলাম মিল্টন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্
Read More
এপ্রিল ১৯, ২০২৫0
কাজের পরিবেশ ও পুলিশের মনোবল ফিরাতে পুলিশ সুপারের নানা উদ্যোগ
পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসাবে খাঁন মোহাম্মদ আবু নাসের যোগদান করার পর থেকেই পিরোজপুর জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সহ জেলা পুলিশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।
প
Read More

Comment here