গণতন্ত্র ও সুশাসনের পথ সুগম করতে প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নির্বাচন একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং নির্বাচনী অর্থের অপব্যবহার ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভা, শহরে গণসংযোগ এবং ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি জামায়াত প্রথম উত্থাপন করেছিল এবং পরে তা জনগণ ও রাজনৈতিক নেতৃত্ব মেনে নিয়েছিল, ঠিক তেমনই পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা সময়ের সাথে সাথে সবাই বুঝতে পারবে।”
সভায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং ৫নং ওয়ার্ডের আমীর মোদাচ্ছের হোসাইন উপস্থিত ছিলেন।


Comment here