পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের মাটিভাঙ্গা রুহিতলাবুনিয়া নামক স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুরে পিতা-পুত্রের প্রাণ নিলো ঘাতক বাস
ফেব্রুয়ারি ১৭, ২০২৫0

Related Articles
সেপ্টেম্বর ৭, ২০২৩0
পিরোজপুরে বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন
পিরোজপুর জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ পর্বের উদ্বোধন করেন জেলা প
Read More
জুন ২০, ২০২৫0
পিরোজপুরে বেইলি সেতু ভেঙে খালে পড়ল কয়লাবোঝাই ট্রাক, সড়ক যোগাযোগ বন্ধ
পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি সেতু ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দুরকানি-কলারন-সন্ন্যাসী সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
শুক্রবার (২০ জুন) ভোর
Read More
মে ১৯, ২০২৫0
গণমাধ্যমকর্মীদের দলীয়করণ ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে – চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ
Read More

Comment here