পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের মাটিভাঙ্গা রুহিতলাবুনিয়া নামক স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুরে পিতা-পুত্রের প্রাণ নিলো ঘাতক বাস
ফেব্রুয়ারি ১৭, ২০২৫0

Related Articles
নভেম্বর ৯, ২০১৯0
পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তদন্ত শুরু
অনলাইন ডেস্ক :
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএমএ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ
Read More
জুলাই ২১, ২০২৫0
পিরোজপুরে সকল থানায় অনলাইন জিডি চালু
পিরোজপুর জেলায় আজ সোমবার (২১ জুলাই ২০২৫) থেকে সকল থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বরিশাল রেঞ্জের আওতাধীন জেলার মধ্যে পিরোজপুরের সাতটি থানায় একযোগে এই সুবি
Read More
এপ্রিল ২৩, ২০২৫0
পিরোজপুরে অভিনব কায়দায় ৫ লক্ষ টাকা মূল্যের চিংড়িপোনা ছিনতাই
পিরোজপুর বেকুটিয়া সেতু টোল প্লাজায় বাগেরহাট গামী চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস (খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩) থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গাড়িতে থাকা চিংড়িপোনা ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (২৩ এপ্রিল) ভ
Read More

Comment here