পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রক্তাক্ত জখম নুপুর বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী নুপুর। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা হাসপাতালে ২৪ নম্বর বেডে ভর্তি নুপুর বেগম এ প্রতিবেদককে জানান, প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কুপিয়ে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা আরও বেপরোয়া হয়ে আমাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়েছে। তিনি বলেন, গতবছরের একটি গরুর চুরির ঘটনায় দু‘পক্ষের দ্ব›দ্ব রয়েছে প্রতিবেশী শাকিল সিকদারের সাথে। এনিয়ে প্রতিপক্ষরা সোমবার ১০ মার্চ গৃহে ঢুকে কোন কিছু বুঝার আগেই ধারালো দা ও লোহার রড দিয়ে শাকিল সিকদার, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়াম এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় এগিয়ে আসা শাহিনুর খানম জানান, আমি সহ স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। গ্রামবাসি সূতে জানা যায়, গতবছর নুপুর বেগমের একটি গরু চুরি হয়। যদিও তখন এই চুরির আসল ঘটনা জানা যায়নি। পরবর্তী গ্রামের বিভিন্ন লোকের মুখে জানা যায় শাকিল সিকদার এই উক্ত গরু চুরির সাথে সংযুক্ত ছিল। এ বিষয়ে অভিযুক্ত শাকিল সিকদার জানান, আমাকে নিয়ে কুৎসা রটায় তারা। আমি এর প্রতিবাদ করলে এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও পরিবার আহত হই। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
পিরোজপুরে নিজ গৃহে গৃহবধূকে কুপিয়ে জখম, হত্যার হুমকি
মার্চ ১২, ২০২৫0

Related Articles
মে ৮, ২০২৫0
পিরোজপুরে নেছারাবাদে কিশোরীর রহস্যজনক মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদে অন্তরা আক্তার (১৫) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের সাগরকান্দা গ্রাম
Read More
জুন ৪, ২০২০0
করোনাভাইরাস : পুলিশ হাসপাতালে হোমিও ওষুধও নিচ্ছেন অনেকে>>>একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর
অনলাইন ডেস্কঃ
“করোনাভাইরাস : পুলিশ হাসপাতালে হোমিও ওষুধও নিচ্ছেন অনেকে”-বিবিসির বরাত দিয়ে জাতীয় পত্রিকা ‘দৈনিক নয়া দিগন্তে’ এ শিরোনামের খবরটি প্রকাশ হওয়ায় অনেকে কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আবার অনেকে
Read More
মে ১৫, ২০২৫0
পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু ও তার পরিবারকে নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর
Read More

Comment here