পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রক্তাক্ত জখম নুপুর বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী নুপুর। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা হাসপাতালে ২৪ নম্বর বেডে ভর্তি নুপুর বেগম এ প্রতিবেদককে জানান, প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কুপিয়ে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা আরও বেপরোয়া হয়ে আমাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়েছে। তিনি বলেন, গতবছরের একটি গরুর চুরির ঘটনায় দু‘পক্ষের দ্ব›দ্ব রয়েছে প্রতিবেশী শাকিল সিকদারের সাথে। এনিয়ে প্রতিপক্ষরা সোমবার ১০ মার্চ গৃহে ঢুকে কোন কিছু বুঝার আগেই ধারালো দা ও লোহার রড দিয়ে শাকিল সিকদার, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়াম এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় এগিয়ে আসা শাহিনুর খানম জানান, আমি সহ স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। গ্রামবাসি সূতে জানা যায়, গতবছর নুপুর বেগমের একটি গরু চুরি হয়। যদিও তখন এই চুরির আসল ঘটনা জানা যায়নি। পরবর্তী গ্রামের বিভিন্ন লোকের মুখে জানা যায় শাকিল সিকদার এই উক্ত গরু চুরির সাথে সংযুক্ত ছিল। এ বিষয়ে অভিযুক্ত শাকিল সিকদার জানান, আমাকে নিয়ে কুৎসা রটায় তারা। আমি এর প্রতিবাদ করলে এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও পরিবার আহত হই। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
পিরোজপুরে নিজ গৃহে গৃহবধূকে কুপিয়ে জখম, হত্যার হুমকি
মার্চ ১২, ২০২৫0

Related Articles
জুন ৩, ২০২৫0
পিরোজপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের অভিযান, অতিরিক্ত ভাড়ায় জরিমানা
পিরোজপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। আজ মঙ্গলবার দুপুরে বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবা
Read More
মে ৮, ২০২৫0
পিরোজপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর
পিরোজপুরে ২৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ । বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এ মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন
Read More
জানুয়ারি ২৭, ২০২৫0
পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, আটক ২
নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার (২৭ জানুয়ারি) দিনভর এ অভিযানে রোগীদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক
Read More

Comment here