ব্রেকিং নিউজ

পিরোজপুরে নেছারাবাদে কিশোরীর রহস্যজনক মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে অন্তরা আক্তার (১৫) নামের  নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের সাগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মা মোসাম্মৎ শাওন বেগম এবং পরিবার এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি তুলেন। নিহাতের বাবার নাম মোঃ আনোয়ার হোসেন। অন্তরা আক্তার উপজেলার শশীদ অশ্বত্থকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
স্থানীয় রিয়াজ মৃধা জানান, নিহতের লাশ পুকুরে পাওয়া গেছে। শুনেছি সে সাঁতার কাটতে জানে। বিষয়টি রহস্যজনক।

স্থানীয় ইউপি সদস্য মো. নাঈম হোসেন চাঁন বলেন, ঘটনা শুনে নিহত বাড়িতে গিয়েছিলাম। নবম শ্রেণীতে পড়ুয়া গ্রামের মেয়ে, সাঁতারও জানে কিভাবে মারা গেল বুঝতে পারিনা।
নেছারাবাদ থানা ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, এ মৃত্যু ঘটনা কিভাবে হয়েছে তা বলা অনিশ্চিত। তবে স্থানীয় সূত্র জানায় তার মৃগী রোগ থাকতে পারে। লাশ উদ্ধার করা হয়েছে। লাশ জেলা হাসপাতাল পিরোজপুরে গোস্টমর্টাম করতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

Comment here