ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
মার্চ ২৭, ২০২৫0
পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ – পুলিশ সুপার
সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে।পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ম
Read More
আগস্ট ২, ২০১৯0
জিলহজের চাঁদ দেখা গেছে, কোরবানির ঈদ ১২ আগস্ট
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১১ আগস্ট (রবিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ অনু
Read More
এপ্রিল ১৪, ২০২০0
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চালের ওএমএস কার্যক্রম স্থগিত
অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার। এই চাল কিনতে দীর্ঘ লাইন এবং তাতে করোনাভাইরাস বিস্তারের শঙ্কা বাড়ে বলে
Read More

Comment here