ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
মার্চ ৫, ২০২৫0
পিরোজপুরে কোরআন তেলাওয়াতরত বৃদ্ধার গলার চেইন ছিনতাই
পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করে
Read More
ফেব্রুয়ারি ২৮, ২০২৪0
আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবা
Read More
নভেম্বর ২৭, ২০২৪0
পিরোজপুরে জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা ও অর্থ বিতরণ
পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্
Read More

Comment here