আজ শনিবার (০৭ ডিসেম্বর) পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম। পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো- ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে। ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।
একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি: দেখা যাবে আজ
ডিসেম্বর ৭, ২০২৪0

Related Articles
জানুয়ারি ২৭, ২০২৫0
শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য – বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডেরসব কাজ স্বচ্ছতা নিশ্চিত করা
Read More
জুলাই ২১, ২০২৫0
বিচার চেয়ে ক্লান্ত এক পিতা, মেয়ের হত্যার পাঁচ বছরেও নেই রায়
পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক মাদ্রাসাছাত্রীর হত্যার পাঁচ বছর পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ তুলে গণমাধ্যমের কাছে আকুতি জানিয়েছেন নিহত ছাত্রীর পিতা ও পেশায় অটোরিকশাচালক কামরুজ্জামান শেখ।
সোমবার (২১
Read More
নভেম্বর ২২, ২০২০0
বঙ্গবন্ধু আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
নাজিরপুর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। যে জাতি যতো বেশি শিক্ষিত
Read More

Comment here