আজ শনিবার (০৭ ডিসেম্বর) পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম। পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো- ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে। ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।
একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি: দেখা যাবে আজ
ডিসেম্বর ৭, ২০২৪0

Related Articles
মার্চ ১১, ২০২০0
মাদারীপুরে নারী সাংবাদিকের তলপেটে লাথি, কিলঘুষি, চড় থাপ্পড় ও চুল ধরে টানাহেঁচড়া
অনলাইন ডেস্কঃ
মাদারীপুরে সাবরীন জেরিন নামে এক নারী সাংবাদিকসহ তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে এলজিইডি অফিসের কর্মচারী ও অজ্ঞাত কয়েকজন। এসময় নারী সাংবাদিকের তলপেটে ৭/৮টি লাথি, কিলঘুষি, চড় থাপ্পড় ও চ
Read More
নভেম্বর ১৫, ২০২৫0
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: দায়িত্বহীনতায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার
পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দাহ্য পদার্থ ব্যবহার করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতের কোনো এক সময় এ আগুন লাগানো হয়, যার ফলে স্মৃতিস্তম্ভের একটি অংশ
Read More
মার্চ ১৬, ২০২৫0
পিরোজপুরে প্রয়াত বিএনপি নেতা গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি'র নেতৃবৃন্দ। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর কবরস্থানে সাবেক সংসদ সদস্য,
Read More

Comment here