ব্রেকিং নিউজ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৈরী আবহাওয়া সত্ত্বেও দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Comment here