পিরোজপুরের নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হানিফ শেখ ও তাঁর পরিবারের উপর নৃশংস হামলা ও অত্যাচারের প্রতিবাদ, সুষ্ঠু বিচার, সু-চিকিৎসার দাবিতে গতকাল রবিবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।
ভুক্তভোগি পরিবার অভিযোগ করেন গত ৬ অক্টোবর ২০১৪ সালে ফরজের নামাজের পরে ধান মারাই করার একটি মেশিন ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগেরহাটের দিকে রওয়ানা করে পশ্চিম ছোট বুইচাকাঠী কুদির বাড়ির ব্রিজ পর্যন্ত পৌছালে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বেশ কিছু সংখক নেতা কর্মীরা, মোঃ হানিফ শেখকে জি আই পাইপ, হকিস্টিক সহ দেশীয় অস্ত্র দিয়ে বেধম ভাবে মারপিট করে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে এনে, আওয়ামীলীগের নেতাকর্মীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে।
পরবর্তীতে পথচারীরা তাকে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, খুলনা মেডিকেল কলেজ থেকে দীর্ঘদিন চিকিৎসার পরে বাড়ি আসে।
বর্তমানে হানিফ শেখ কোনো কর্ম করতে পারে না এবং প্রায় সময়ই চিকিৎসা নিতে হয়। তাই ভোক্তভোগী পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচারের জন্য জোর দাবি জানান। সেই সাথে মোঃ হানিফ শেখের সুচিকিৎসা পেতে পারে, তাঁর নিশ্চিয়তার দাবি করছেন।


Comment here