ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।স্বাগতিক নেপালকে দর্শক বানিয়ে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হয়েছিল ভুটান। সেই দলটাকে পাত্তাই দিল না ভারতের সমান পয়েন্ট নিয়ে লটারিতে হেরে গ্রুপ ‘বি’ রানার্সআপ লাল-সবুজের তরুণরা।শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে রোববার ফাইনাল পরীক্ষা গতবারের রানার্সআপ বাংলাদেশের।কাঠমান্ডুর এএফপি স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। অল-অ্যাটাক ফুটবলে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই আসে ফল। থ্রো থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে লাল-সবুজদের এগিয়ে নেন ডিফেন্ডার তানবীর হোসেন।প্রথমার্ধে ভুটানের জালে আরও দুইবার বল জড়ায় অ্যান্ড্রু পিটার টার্নারের শিষ্যরা। ২৭ মিনিটে দুই ‘ফাহিমের’ বোঝাপড়ায় বাংলাদেশ পায় নিজেদের দ্বিতীয় গোল। নিজ অর্ধ থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে যান মিডফিল্ডার ফাহিম মোর্শেদ। পরে বল এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিমের দিকে। সেখান থেকে বা প্রান্তের দুরূহ কোণ দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।তৃতীয় গোলে একক নৈপুণ্য মারাজ হোসেনের। ৩২ মিনিটে দারুণ গতিতে ছুটে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শট লাফিয়েও ঠেকাতে পারেননি ভুটানি গোলরক্ষক।ম্যাচের একদম শেষভাগে গোলের হালি পূর্ণ করেন বদলি মিডফিল্ডার দীপক রায়।
ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
সেপ্টেম্বর ২৭, ২০১৯0

Related Articles
জানুয়ারি ২২, ২০২০0
লড়াই করেও সাতক্ষীরার কাছে হেরে গেল পিরোজপুর
নিজস্ব প্রতিনিধিঃ
হাড্ডাহাড্ডি লড়াই করেও সাতক্ষীরার কাছে ২-০ গোলে ম্যাচ হারলো পিরোজপুর।বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের পিরোজপুর জেলা দল ব
Read More
ফেব্রুয়ারি ৬, ২০২০0
প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেবাংলাদেশ।
বৃহস্পতিবার পচেফস্ট্রমে নিউজিল্যান্ডের দেয়
Read More
অক্টোবর ১৭, ২০১৯0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্সি নম্বর ১০
স্পোর্টস ডেস্ক- একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ভোর ৪ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সফর সূচির শুরুতেই প্রধান
Read More

Comment here