ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক, জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আল-আমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১৩, ২০২৫0

Related Articles
ফেব্রুয়ারি ৯, ২০২৬0
পিরোজপুরে বিএনপির শেষ নির্বাচনী জনসভায় উন্নয়ন ও ঐক্যের ডাক আলমগীর হোসেনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি)
Read More
আগস্ট ২৩, ২০২৪0
সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দাবি জেলা বিএনপির আহ্বায়কের
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। আ.লীগের শাসন আমলে গত সাড়ে ১৫ বছরে দেশের সংবাদ মাধ্য
Read More
এপ্রিল ১৫, ২০২৫0
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
পহেলা বৈশাখের সোনালী কিরণে জেগে ওঠা পিরোজপুর যেন আজ নতুন রঙে সেজেছে।উৎসবের আমেজ আর বর্ণিল আয়োজনের ঢেউ শহরজুড়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার
Read More

Comment here