ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক, জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আল-আমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১৩, ২০২৫0

Related Articles
আগস্ট ১৮, ২০২৫0
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”– স্লোগানে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
দেশীয় মাছ সংরক্ষণ, মাছ চাষের উন্নয়ন ও মৎস্যজীবীদের কল্যাণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছর সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ
Read More
সেপ্টেম্বর ২৫, ২০১৯0
গোয়েন্দা রিপোর্টে সৎ রাজনীতিবিদের তালিকায় শীর্ষে রয়েছেন যারা-
অনলাইন ডেস্কঃ
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, স্পীকার ড শিরীন শারমিন চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা দিপুমনি, স্বরাষ্ট্র-মন্ত্
Read More
এপ্রিল ১৪, ২০২৫0
নতুন বছরকে বরণ করতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১:০০টায় আনন্দ শোভাযাত্রা এবং পরে শিক
Read More

Comment here