ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক, জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আল-আমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১৩, ২০২৫0

Related Articles
আগস্ট ১০, ২০২৫0
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে উৎসবের আমেজ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শহরের “ডাক দিয়ে যাই” এনজিও অডিটোরি
Read More
সেপ্টেম্বর ১৩, ২০১৯0
বঙ্গোপসাগরে নিখোঁজ আট জেলের সন্ধান এখনো মেলেনি
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে ফিশিংবোট ডুবিতে নিখোঁজ আট জেলের সন্ধান এখনো মেলেনি। নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার দুপুরে গঙ্গামতি ও দুবলারচরের কাছে এফবি আল-সাত্তার ও এফবি পূর্ণিমা না
Read More
জুন ৩, ২০২৫0
আট বছর পর পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি— সভাপতি কুমার, সম্পাদক শাহীন
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বা
Read More

Comment here