বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর। ডিআইজি মঞ্জুর মোরশেদ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কাযার্লয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সম্পাদক তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন। মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজির মতবিনিময়
সেপ্টেম্বর ১৭, ২০২৪0

Related Articles
সেপ্টেম্বর ২৪, ২০২৩0
৬ চোরাচালানকারী মালামালসহ পিরোজপুর কঁচা নদী থেকে গ্রেপ্তার
পিরোজপুরের কঁচা নদী থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা চোরাচালানকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় একটি জাহাজ থেকে ৩ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা।
Read More
মে ২৯, ২০২৫0
স্বচ্ছ নিয়োগে মেধাবীদের জয়: পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৫ জন
অদ্য বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম ২০২৫ এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা
Read More
অক্টোবর ৩, ২০২৩0
কাঠমহলের ইজারাদারকে লাঞ্চিতের অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চড়ের কাঠ মহল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে উপজেলার আওয়ামী লীগ সমর্থিত স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে।
Read More

Comment here