বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর। ডিআইজি মঞ্জুর মোরশেদ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কাযার্লয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সম্পাদক তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন। মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজির মতবিনিময়
সেপ্টেম্বর ১৭, ২০২৪0

Related Articles
জুলাই ১৮, ২০২৫0
পিরোজপুরে ছাত্রদলের কোন্দল রক্তাক্ত সংঘর্ষে রূপ নিল: প্রাণ গেল এক কর্মীর
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) রাতে মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে সংঘর্ষে গুরুতর
Read More
সেপ্টেম্বর ১৮, ২০২৫0
স্বচ্ছ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় চাকরি পেলেন ১৫ জন
পিরোজপুর জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের ফলাফল প্রকাশ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ক
Read More
জানুয়ারি ২৯, ২০২০0
“আলোর পথে পিরোজপুর” এর কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন এর জন্য সেচ্ছাসেবামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান ‘আলোর পথে পিরোজপুর’ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পিরোজপুর শহর পুলিশ ফাঁড়ি
Read More

Comment here