পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ফিরোজ আহম্মদ, খালিদ আবু, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ। বক্তারা এসময়, আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, পুঁজির আদান-প্রদান, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের আবদান সমূহ গনমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা
মার্চ ২৪, ২০২৫0

Related Articles
আগস্ট ৬, ২০২৫0
মানবিকতার দৃষ্টান্ত—নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে তরুণ মারুফ পোদ্দার
পিরোজপুর সদর উপজেলার সিআইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা অবশেষে আলোর মুখ দেখছে, তবে সরকারি উদ্যোগে নয়—স্থানীয় এক তরুণ সমাজকর্মীর ব্যক্তিগত চেষ্টায়।
বলেশ্বর ব্রিজের নিচ
Read More
এপ্রিল ৫, ২০২৫0
পিরোজপুরে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
পিরোজপুরে দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ক্লাব রোডে সুশাসন সুরক্ষা পরি
Read More
আগস্ট ২৩, ২০২৪0
সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দাবি জেলা বিএনপির আহ্বায়কের
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। আ.লীগের শাসন আমলে গত সাড়ে ১৫ বছরে দেশের সংবাদ মাধ্য
Read More

Comment here