পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ফিরোজ আহম্মদ, খালিদ আবু, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ। বক্তারা এসময়, আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, পুঁজির আদান-প্রদান, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের আবদান সমূহ গনমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা
মার্চ ২৪, ২০২৫0

Related Articles
মে ২২, ২০২৫0
আরাফাত রহমান কোকো দলমত নির্বিশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন – অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট টূনার্মেন্ট চালু, সারা বাংলাদেশে স্টেডিয়াম নির্মান এবং
Read More
মার্চ ১৮, ২০২৩0
আসন্ন রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে জেলা ব্যবসায়ী সমিতির মত বিনিময়
আসন্ন রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে জেলা ব্যবসায়ী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলার কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা ব্যবসায়ী সমিতির ৫৮ টি ট্রেডের ৭ উপজেলার ব্য
Read More
জুলাই ২, ২০২৫0
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রঙিন উৎসবে মৌসুমী ফলের সমাহার
প্রকৃতির অফুরন্ত দান ও বাংলার ঐতিহ্যের এক অনন্য প্রকাশ—এই ভাবনাকে সামনে রেখে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হলো মৌসুমী ফল উৎসব-২০২৫।
বুধবার (২ জুলাই)
Read More

Comment here