পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ফিরোজ আহম্মদ, খালিদ আবু, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ। বক্তারা এসময়, আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, পুঁজির আদান-প্রদান, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের আবদান সমূহ গনমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা
মার্চ ২৪, ২০২৫0

Related Articles
মে ১০, ২০২৫0
পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সদর উপজে
Read More
মার্চ ৫, ২০২৫0
পিরোজপুরে কোরআন তেলাওয়াতরত বৃদ্ধার গলার চেইন ছিনতাই
পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করে
Read More
মার্চ ১৬, ২০২৫0
পিরোজপুরে প্রয়াত বিএনপি নেতা গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপি'র নেতৃবৃন্দ। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর কবরস্থানে সাবেক সংসদ সদস্য,
Read More

Comment here