ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
অক্টোবর ২২, ২০২৪0
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রকে বরণ করে নিলো পিরোজপুর জেলা জামায়াত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাউখালি উপজেলার মোঃ আলীকে (১৭) বরণ করে নিলো পিরোজপুর জেলা জামায়াত। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার পায়ে এবং পেটে পুলিশের গুলি লাগে। দীর্
Read More
জুন ২৫, ২০২৫0
পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫: উদ্ভাবনী প্রযুক্তি ও সফল কৃষকদের পুরস্কৃত করা হলো
পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খ
Read More
ফেব্রুয়ারি ২, ২০২৫0
হাসপাতালের স্টোরের গড়মিলকৃত ওষুধ পুনরায় ঢুকানোর চেষ্টাঃ শতাধিক কার্টন জব্দ
পিরোজপুর জেলা হাসপাতালের সামনে থেকে শতাধিক কার্টন ভর্তি ২২ প্রকারের ওষুধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল ক্যা
Read More

Comment here