ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
মে ১৭, ২০২৫0
পিরোজপুরে ১০ লাখ চিংড়ি মাছের রেনু পোনা জব্দ
পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার (১৭ মে) ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ
Read More
আগস্ট ২৯, ২০২৫0
ভান্ডারিয়ায় ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন উপজেলা বিএনপির এক নেতা। নিহত ব্যক্তির নাম মো. রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রাম
Read More
সেপ্টেম্বর ১৩, ২০২৫0
জনগণের সেবক হয়ে কাজ করবে জামায়াত: নাজিরপুরে মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ (১৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর) এর অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের বেকারি মোড় বাজার ও ৭নং শেখমাটিয়া ইউনিয়নের বাবু
Read More

Comment here