পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম প্রমুখ। বলেশ্বর নদীতে ১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার। এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা
এপ্রিল ১৫, ২০২৫0

Related Articles
অক্টোবর ২২, ২০২৪0
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রকে বরণ করে নিলো পিরোজপুর জেলা জামায়াত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কাউখালি উপজেলার মোঃ আলীকে (১৭) বরণ করে নিলো পিরোজপুর জেলা জামায়াত। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার পায়ে এবং পেটে পুলিশের গুলি লাগে। দীর্
Read More
ফেব্রুয়ারি ২৮, ২০২৪0
আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবা
Read More
আগস্ট ৮, ২০১৯0
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং
Read More

Comment here