পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম প্রমুখ। বলেশ্বর নদীতে ১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন হাসান হাওলাদার। এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা
এপ্রিল ১৫, ২০২৫0

Related Articles
সেপ্টেম্বর ২৮, ২০১৯0
অবশেষে ক্যাসিনো রাজ্যের সম্রাট আটক !
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে গোয়েন্দারা। রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে গতকাল শুক্রবার তাকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিষয়টি
Read More
আগস্ট ১২, ২০২৫0
যুব সমাজই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে — অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, “যে কোনো দেশের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। তারা এমন একটি শক্তি, যারা নদীর স্রোতকেও উল্ট
Read More
জুলাই ২৬, ২০২৫0
নেছারাবাদকে মডেল উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি শামীম সাঈদীর
“জনগণ যদি আমাদের নির্বাচিত করে, ইনশাআল্লাহ নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো”—এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ (নেছারাবাদ-ভান্ডারিয়া) আসনের কেন্দ্র ঘোষিত সং
Read More

Comment here