আজ শনিবার (০৭ ডিসেম্বর) পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম। পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো- ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে। ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।
একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি: দেখা যাবে আজ
ডিসেম্বর ৭, ২০২৪0

Related Articles
সেপ্টেম্বর ৩০, ২০১৯0
পিরোজপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও নগদ ৫ লাখ টাকাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর থানা পুলিশ রোববার রাতে এক অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকাসহ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মশিউর রহমান ওরফে শুভ (
Read More
সেপ্টেম্বর ১৪, ২০২৪0
গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলাঃপিরোজপুর জেলা সেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছ
Read More
ফেব্রুয়ারি ৯, ২০২০0
বিশ্বকাপ এখন বাংলাদেশের
স্পোর্টস আপডেট ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকায় চলমান যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হ
Read More

Comment here