আজ শনিবার (০৭ ডিসেম্বর) পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম। পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো- ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে। ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।
একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি: দেখা যাবে আজ
ডিসেম্বর ৭, ২০২৪0

Related Articles
সেপ্টেম্বর ৮, ২০১৯0
পিরোজপুরে নব নির্বাচিত ২ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ এবং নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন অসীম এর
Read More
জুলাই ৩০, ২০২০0
গুণী কন্ঠ ও এস্রাজশিল্পী অজিত কুমার মিস্ত্রীর মরদেহের অন্তিম সৎকার সম্পন্ন হয়েছে
গুণী কন্ঠ ও এস্রাজশিল্পী অজিত কুমার মিস্ত্রীর মরদেহের অন্তিম সৎকার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে পিরোজপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স
Read More
জুলাই ৮, ২০২০0
নাজিরপুরে ‘শিব মন্দিরের ভূমি দখল’ ঘটনা সঠিক নয়, বলেছেন হিন্দু নেতারা
নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরেরর নাজিরপুরে ‘শিব মন্দিরের ভূমি দখল’ ঘটনা সঠিক নয়, বলেছেন হিন্দু নেতারা। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এক ব্যক্তি এবং উপজেলা ভূমি অফিসের মধ্যে বিরোধের জেরে কয়েকটি অনলাইন পত্রি
Read More

Comment here