আজ শনিবার (০৭ ডিসেম্বর) পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম। পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো- ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাবো সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে। ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।
একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি: দেখা যাবে আজ
ডিসেম্বর ৭, ২০২৪0

Related Articles
আগস্ট ৫, ২০২৫0
‘৫ আগস্ট নতুন বাংলাদেশের সূচনা’— মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহ
Read More
মে ২৭, ২০২৫0
পিরোজপুরে ছাত্রদল কমিটি নিয়ে বিতর্ক, পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিকে 'বিতর্কিত' ও 'পকেট কমিটি' আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংব
Read More
মে ৮, ২০২৫0
পিরোজপুরে নেছারাবাদে কিশোরীর রহস্যজনক মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদে অন্তরা আক্তার (১৫) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের সাগরকান্দা গ্রাম
Read More

Comment here