পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ফিরোজ আহম্মদ, খালিদ আবু, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ। বক্তারা এসময়, আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, পুঁজির আদান-প্রদান, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের আবদান সমূহ গনমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা
মার্চ ২৪, ২০২৫0

Related Articles
মার্চ ১৩, ২০২৫0
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্সে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কম
Read More
জুন ৩, ২০২৫0
পিরোজপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের অভিযান, অতিরিক্ত ভাড়ায় জরিমানা
পিরোজপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। আজ মঙ্গলবার দুপুরে বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবা
Read More
আগস্ট ৬, ২০১৯0
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে শরণখোলায় স্মরণসভা
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে
Read More

Comment here