পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে সরকারি ও এনজিও কার্যক্রম সমন্বয় জোড়দারকরণের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। সভায় এডাব এসোসিয়েশন পিরোজপুর এর সভাপতি জিয়াউল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু, এডাবের জেলা সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম পান্না, প্রেসক্লাব সম্পাদক এস এম তারভীর আহম্মেদ, সাংবাদিক এসএম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ফিরোজ আহম্মদ, খালিদ আবু, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ। বক্তারা এসময়, আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে, নারীর ক্ষমতায়ন, পুঁজির আদান-প্রদান, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে এনজিওদের আবদান সমূহ গনমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।
পিরোজপুরে উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে এডাবের মতবিনিময় সভা
মার্চ ২৪, ২০২৫0

Related Articles
মে ১৬, ২০২৫0
সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবীতে সংবাদ সম্মেলন যাত্রীকল্যাণ সমিতির
শহরের যানজট দূরীকরণ, দূর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবীতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি পিরোজপুর। শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
Read More
আগস্ট ২২, ২০১৯0
পিরোজপুরে প্লট বরাদ্দ দিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়
পিরোজপুরে প্লট বরাদ্দ দিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। এ জন্য বরিশালের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জা
Read More
আগস্ট ১১, ২০১৯0
ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার পবিত্র ঈদুল আজহা। কয়েক দিন আগে ভারতীয় উপকূলবর্তী এলাকায় সৃষ্ট নিম্নচাপে সারা দেশে বৃষ্টি হয়েছে। দুই একদিন থাকবে বলেও জানানো হয়েছে। ঈদের দিনও থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা র
Read More

Comment here