বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর। ডিআইজি মঞ্জুর মোরশেদ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কাযার্লয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সম্পাদক তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন। মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজির মতবিনিময়
সেপ্টেম্বর ১৭, ২০২৪0

Related Articles
ডিসেম্বর ১৩, ২০২৪0
হাসান মামুন সভাপতি ও জুবায়ের জনি সাধারণ সম্পাদক : জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলার সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটিতে ২১ পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ও জমাকৃত সকল মনোনয়ন পত্র বৈধ হওয়ায় এসব পদের সকল প্রার্থীকে বিনা প্
Read More
এপ্রিল ২৫, ২০২৫0
পিরোজপুরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আমার দেশ পাঠক মেলা পিরোজপুর এর আয়োজনে
Read More
আগস্ট ২৬, ২০১৯0
শমী কায়সারের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর
অনলািইন ডেস্কঃ
সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেন জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলাটির
Read More

Comment here