বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর। ডিআইজি মঞ্জুর মোরশেদ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কাযার্লয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সম্পাদক তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন। মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজির মতবিনিময়
সেপ্টেম্বর ১৭, ২০২৪0

Related Articles
জানুয়ারি ২৭, ২০২৫0
পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, আটক ২
নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার (২৭ জানুয়ারি) দিনভর এ অভিযানে রোগীদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক
Read More
এপ্রিল ১৫, ২০২৫0
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
পহেলা বৈশাখের সোনালী কিরণে জেগে ওঠা পিরোজপুর যেন আজ নতুন রঙে সেজেছে।উৎসবের আমেজ আর বর্ণিল আয়োজনের ঢেউ শহরজুড়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার
Read More
জুলাই ২২, ২০২৫0
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইলস্টোন ট্র্যাজেডির নিহতদের স্মরণে শোক কর্মসূচি
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বিশেষ দোয়া ও শোক কর্মসূচি অনুষ্ঠিত হ
Read More

Comment here