অদ্য বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম ২০২৫ এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে উত্তীর্ণ ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
নিয়োগ বোর্ডের অন্য দুই সম্মানিত সদস্য—জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বরগুনা এবং জনাবা মোসাঃ শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল—এ সময় উপস্থিত ছিলেন।
প্রার্থীদের শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার ঘোষণা পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অনুভূতি প্রকাশ করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সফল প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা এখন বাংলাদেশের গর্বিত সদস্য। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশ সেবায় নিজেদের নিয়োজিত রাখুন।”
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ অংশগ্রহণকারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।


Comment here