ঐতিহ্যবাহী পিরোজপুর প্রেসক্লাব সদস্যদের প্রয়াত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মুকিত হাসান খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম,
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমূখ।
প্রেসক্লাবের সদস্যদের সুস্থতা, দীর্ঘায়ু ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ।


Comment here