গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ট্যাবলেটে জেনট্যাকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে জেনট্যাক ছাড়াও আরো চারটির বেশি কোম্পানির তৈরি ওই ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। ইতোমধ্যে বিশ্ববাজার থেকে ওষুধটি তুলে নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপোটেক্স, প্রো-ডক লিমিটেড, স্যানিস হেলথ এবং সিভেম ফার্মাসিউটিক্যালস নিজেদের রেনিটিডিন জাতীয় ওষুধ বাজার থেকে প্রত্যাহার করে নিতে চেয়েছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন পূর্ব সতর্কতা হিসেবে রেনিটিডিন ভারতের বাজার থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। এমনকি বিশ্ববাজার থেকে তারা ট্যাবলেটটি প্রত্যাহার করে নিতে চায়।চলতি মাসের শুরুর দিকে কানাডার স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দেয়, রেনিটিডিন জাতীয় ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু পাওয়া গেছে। সেখানে বলা হয়, পাকস্থলীর প্রদাহ এসব ওষুধে কমে গেলেও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।ওই সময় বলা হয়, সনোফির এসএ জেনট্যাক ট্যাবলেটে এ ধরনের ঝুঁকি রয়েছে। রেনিটিডিন গ্রুপের রেনট্যাক, রেনট্যাক-ওডি, আর-লক, রেনিটিনও গ্যাসের ট্যাবলেট হিসেবে বেশ জনপ্রিয়। এত কিছুর পরও ওই ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এরপরই রেনিটিডিন প্রত্যাহারের ঘোষণা এল।বিশ্ব বাজার থেকে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন তাদের রেনিটিডিন জাতীয় ট্যাবলেট প্রত্যাহার করে নিতে চাইলেও অন্য সংস্থার তৈরি এ জাতীয় ওষুধের কী হবে-তা এখনো জানা যায়নি।সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ভারতের সব রাজ্যের ওষুধ বিভাগের কাছে চিঠি দিয়ে জানতে চায়, রাজ্যের কোথাও রেনিটিডিন উৎপাদন হচ্ছে কি না। সে ব্যাপারে তথ্য সংগ্রহের পর ডিসিজিআইকে জানানোর নির্দেশও দেয়া হয়। ওই ওষুধ নিয়ন্ত্রক সংস্থার চিঠি ইস্যুর পর গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাজার থেকে রেনিটিডিন তুলে নেয়ার ঘোষণা দিল।চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, তারা ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন। তার পরই যুক্তরাষ্ট্রের বাজার থেকে রেনিটিডিন ও রেনিটিডিন গ্রুপের অন্যান্য সব ট্যাবলেট প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্যানডোজ।
রেনিটিডিন জাতীয় ওষুধে ক্যান্সারের জীবাণু
সেপ্টেম্বর ২৭, ২০১৯0

Related Articles
জুলাই ৩১, ২০১৯0
ডেঙ্গুর পর আসছে ভয়ঙ্কর ট্রিপল-ই: নেই চিকিৎসা, এক-তৃতীয়াংশের প্রাণহানি নিশ্চিত
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সারা দেশেই বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা পদক্ষেপের পরও অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। সরকারি হিসাবে গেল ২৪ ঘন্টায় সারাদেশে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হ
Read More
জুলাই ২৭, ২০১৯0
ডেঙ্গু জ্বর সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে ১২টি তথ্য আমাদের জানা উচিৎ
বিশেষ প্রতিবেদক:
বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। তবে এ জ্বরে আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিষয়ে সচেতন হওয়া জরুরি। কিছু কিছু বিষয় জানা থাকলে এ জ্বর প্রতিরোধ করা সম্ভব। আসুন জানি, ডেঙ্গু জ্বর সম্পর
Read More
আগস্ট ১৩, ২০১৯0
মাংস খেয়ে পেটের সমস্যা হলে ঘরোয়া যেসব সমাধান হাতের কাছেই পাবেন
বাণী ডেক্সঃ
ঈদের মেন্যু বলে কথা। কাবাব, ভুনা-মাসালা কোরমা-কালিয়া কত যে পদ মাংসের। সঙ্গে পোলাও-কোরমা তো থাকছেই। ফলাফল গ্যাস, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যসহ নানা সমস্যা। সারা বছর না হলেও এ ঈদে অনেকের
Read More

Comment here