পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের মাটিভাঙ্গা রুহিতলাবুনিয়া নামক স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুরে পিতা-পুত্রের প্রাণ নিলো ঘাতক বাস
ফেব্রুয়ারি ১৭, ২০২৫0

Related Articles
আগস্ট ২১, ২০২৪0
পিরোজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকদের মত বিনিময় সভা : দেশ গঠনে একত্রে কাজ করার অঙ্গীকার
পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করার অঙ্গিকার।
বুধবার (২১ আগস্ট) দুপুরে পিরোজপ
Read More
জানুয়ারি ১৩, ২০২৫0
ভান্ডারিয়ায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্
Read More
ডিসেম্বর ১৩, ২০২৪0
পিরোজপুরে তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় খালাসে বিএনপির আনন্দ র্যালী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাসে আনন্দ র্যালী করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে জেলা বিএন
Read More

Comment here