পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের মাটিভাঙ্গা রুহিতলাবুনিয়া নামক স্থানে ইমাদ পরিবহনের একটি বাসের সাথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুরে পিতা-পুত্রের প্রাণ নিলো ঘাতক বাস
ফেব্রুয়ারি ১৭, ২০২৫0

Related Articles
আগস্ট ৩১, ২০২৪0
আওয়ামীলীগ নেতা পান্নার মরদেহ হস্তান্তর
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ হস্তান্তর করেছে ভারত।
শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট
Read More
মার্চ ৭, ২০২৫0
নান্নু – সভাপতি ও হাফিজ – সাধারণ সম্পাদক: ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত।
ফার্মোফিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭মার্চ পিরোজপুর জেলা হাসপাতালের সামনে ফারিয়ার অস্থায়ী কার্যালয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে
Read More
অক্টোবর ৪, ২০২৪0
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আশ্বাস পিরোজপুরে দায়িত্বরত অধিনায়কের
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করবে বলে জানিয়েছেন পিরোজপুরে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আরিফুল ইসলাম (পিএসসি)। বৃহস্পতিবার রাতে পিরো
Read More

Comment here