ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
জুন ৩, ২০২৫0
পিরোজপুরে অন্ধকারে ডিবির চক্রব্যূহ: ইয়াবার বড় চালান জব্দ
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন অভিযানে ২,৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় রোববার (২ জুন) রাত ৮টা ৩০ ম
Read More
সেপ্টেম্বর ১০, ২০২৫0
পিরোজপুরে উন্নয়নের রূপরেখা দিলেন মাসুদ সাঈদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের মিডিয়া বিভ
Read More
আগস্ট ২০, ২০২৪0
বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুর উলামা পরিষদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় পিরোজপুর পৌরস্থ তালীমুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে
Read More

Comment here