ব্রেকিং নিউজ

নান্নু – সভাপতি ও হাফিজ – সাধারণ সম্পাদক: ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত।

ফার্মোফিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭মার্চ পিরোজপুর জেলা হাসপাতালের সামনে ফারিয়ার অস্থায়ী কার্যালয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

পারভেজ মাহমুদ নান্নু ৭৪ ভোট পেয়ে সভাপতি, মোঃ হাফিজুর রহমান ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ মহিউদ্দিন রাসেল ৬৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে এবং যার মেয়াদকাল থাকবে আগামী ২ বছর পর্যন্ত।

 

Comment here