কাউখালীতে অবৈধ ভাবে গড়েওঠা ইটের পাজা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর বেতকা গ্রামে অবৈধ ভাবে ইটের পাঁজা তৈরি করে ইট পোড়ানোর চেষ্টা করেন আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তি। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে ফায়াস সার্ভিস ও পুলিশ নিয়ে অভিযান পরিচালানা করেন। এসময় মালিক পক্ষ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা পরিত্যক্ত ইটের পাঁজাকে ফায়ারসার্ভিস দিয়ে সম্পূর্ণ ভাবে ধ্বংস করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারী একই ভাবে এই অবৈধ ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইট পোড়ানো বন্ধ করে ইট পোড়ানোর জন্য আনা কাঠগুলো জব্দ করেন ছিলেন উপজেলা প্রশাসন। এরপরেও একই জায়গায় একই ভাবে অবৈধ ইটের পাঁজায় ইট পোড়ানোর চেষ্টা করে আবুল কালাম শরীফ। এ নিয়ে দেড় মাসের মধ্যে ২বার ভ্রম্যমান আদালত অবৈধ ইটের পাঁজা অভিযান ও ধ্বংস করেন। এব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটের পাঁজায় অভিযান পরিচালানা করে প্রায় ৪০হাজার ইট ধ্বংস করা হয় এবং অভিযানের সময় ইটের পাজার মালিক ও মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পারিয়ে যায়। তবে তাদের আইনের আওতায় আনা হবে।
কাউখালীতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস করছে উপজেলা প্রশাসন
মার্চ ২৫, ২০২৫0

Related Articles
এপ্রিল ১৫, ২০২৫0
পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি গ্রেপ্তার
পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে চাঁদাবাজি, হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১
Read More
সেপ্টেম্বর ১৮, ২০২৫0
স্বচ্ছ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় চাকরি পেলেন ১৫ জন
পিরোজপুর জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের ফলাফল প্রকাশ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ক
Read More
জুন ৩, ২০২৫0
পিরোজপুরে অন্ধকারে ডিবির চক্রব্যূহ: ইয়াবার বড় চালান জব্দ
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন অভিযানে ২,৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় রোববার (২ জুন) রাত ৮টা ৩০ ম
Read More

Comment here