পিরোজপুর সরকারি মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দ র্যালি করেছে শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) বেলা ১১টায় কলেজে প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক নিখিল চন্দ্র হালদার, উপ আঞ্চলিক কেন্দ্রর প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাকসহ সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ ব্যাচে ৪ বছর মেয়াদী ওপের স্কুল কতৃক বাংলা মাধ্যমে পরিচালিত বিবিএ প্রোগ্রামে পিরোজপুর সরকারি মহিলা কলেজ স্ট্যাডি সেন্টারে অনলাইনের মাধ্যমে ভর্তি চলছে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজে বিবিএ প্রোগ্রাম অনুমোদন পাওয়ায় আনন্দ র্যালি
মে ৭, ২০২৫0

Related Articles
মে ৮, ২০২১0
প্রধানমন্ত্রীর কাছে চেয়ারম্যান পুত্র উত্তমের বিচার চাইলেন হতভাগ্য পিতা!
নিজস্ব প্রতিবেদকঃ
ফেসবুক লাইভে এসে চেয়ারম্যান পুত্রের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন এক হতভাগ্য পিতা। সম্প্রতি ৩ মিনিট ৫৮ সেকেন্ডের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
Read More
মে ২৩, ২০২৫0
পিরোজপুরে নাটকীয় ঘটনা: পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের ভ্যান থেকে ছাত্রদল কর্মী কবির জোমাদ্দারকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন এবং
Read More
ডিসেম্বর ১২, ২০২৪0
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলায় খালাশ তারেক রহমান
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি'র তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্র
Read More

Comment here