ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী যুবায়ের আহমাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন, জেলা শ্রমিক দলের সম্পাদক আফজাল হোসেন টিপু, ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি নজরুল আহসান ও হাফেজ মোঃ মাহামুদ হাসান। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।
পিরোজপুরে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
এপ্রিল ১১, ২০২৫0

Related Articles
মার্চ ১৩, ২০২৫0
নাজিরপুরে সাংবাদিক পুত্রসহ দুইজন অপহৃত : মুক্তিপণ আদায়
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলে সহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায় করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রে
Read More
এপ্রিল ১৫, ২০২৫0
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
পহেলা বৈশাখের সোনালী কিরণে জেগে ওঠা পিরোজপুর যেন আজ নতুন রঙে সেজেছে।উৎসবের আমেজ আর বর্ণিল আয়োজনের ঢেউ শহরজুড়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার
Read More
অক্টোবর ১৮, ২০১৯0
কীর্তনখোলায় মা ইলিশ ধরতে গিয়ে ১০ ‘ভুয়া’ সাংবাদিক আটক
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকার করতে যাওয়া ১০ ভুয়া সাংবাদিক আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রলার ও ১০ হাজার
Read More

Comment here