কাউখালীতে অবৈধ ভাবে গড়েওঠা ইটের পাজা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর বেতকা গ্রামে অবৈধ ভাবে ইটের পাঁজা তৈরি করে ইট পোড়ানোর চেষ্টা করেন আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তি। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে ফায়াস সার্ভিস ও পুলিশ নিয়ে অভিযান পরিচালানা করেন। এসময় মালিক পক্ষ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা পরিত্যক্ত ইটের পাঁজাকে ফায়ারসার্ভিস দিয়ে সম্পূর্ণ ভাবে ধ্বংস করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারী একই ভাবে এই অবৈধ ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইট পোড়ানো বন্ধ করে ইট পোড়ানোর জন্য আনা কাঠগুলো জব্দ করেন ছিলেন উপজেলা প্রশাসন। এরপরেও একই জায়গায় একই ভাবে অবৈধ ইটের পাঁজায় ইট পোড়ানোর চেষ্টা করে আবুল কালাম শরীফ। এ নিয়ে দেড় মাসের মধ্যে ২বার ভ্রম্যমান আদালত অবৈধ ইটের পাঁজা অভিযান ও ধ্বংস করেন। এব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটের পাঁজায় অভিযান পরিচালানা করে প্রায় ৪০হাজার ইট ধ্বংস করা হয় এবং অভিযানের সময় ইটের পাজার মালিক ও মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পারিয়ে যায়। তবে তাদের আইনের আওতায় আনা হবে।
কাউখালীতে অবৈধ ইটের পাঁজা ধ্বংস করছে উপজেলা প্রশাসন
মার্চ ২৫, ২০২৫0

Related Articles
সেপ্টেম্বর ২১, ২০২০0
আরও এক মাসের জামিন পেলেন সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ আরও এক মাস বৃদ্
Read More
এপ্রিল ২৩, ২০২৫0
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্
Read More
ডিসেম্বর ১২, ২০২৪0
আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন : মাসুদ সাঈদী
শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশের কাছেই আছেন। যে কোন সময় টুস করে ঢুকে পড়বেন। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনার সাহস থাকলে আপনি বাংলাদেশে আসুন।
আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন। আপনার জন্য ফা
Read More

Comment here