ব্রেকিং নিউজ

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

গতকাল শনিবার ৫ অক্টোবর রাত আনুমানিক সোয়া ১০টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এবং সেনাবাহিনীর মেজর জাহিদ এর সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সাবেক কাউন্সিলর জালাল ফকির এর পিরোজপুর সদরের শারিকতলার একতলা বিল্ডিংয়ের বসতঘর হতে একটি পুরাতন এয়ারগান উদ্ধার করা হয়। কিন্তু অভিযানের খবর টের পেয়ে জালাল ফকির পালিয়ে যায়।জানা গেছে তার বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান যে চিন্হিত সন্ত্রাসী ও মাদককারবারীদের গ্রেপ্তারে এধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Comment here