বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি, সমাবেশসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হয়ে জেলার শাখার সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারন সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে সংগঠনের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক হয়ে সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজরি রহমান সোহাগ, শেখ হাসান মামুন, শিবলী রহমান শুভ, সাইফুল আলম খান রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সুকান্ত হালদার, রাব্বি ইসলাম অপু, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক প্রমুখ। বক্তারা এসময় বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বর্তমানের উন্নয়নশীল বাংলাদেশ গঠনে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরেণ। এর আগে কেকে কেটে কর্মসুচীর সুচনা করে জেলা ছাত্রলীগ।
অনিক-সজল এর নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জানুয়ারি ৪, ২০২৩0
Related Articles
সেপ্টেম্বর ১৫, ২০২২0
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর জ
Read More
মে ১৬, ২০২৫0
সড়কে শৃঙ্খলা আনা ও বাস ভাড়া কমানোর দাবীতে সংবাদ সম্মেলন যাত্রীকল্যাণ সমিতির
শহরের যানজট দূরীকরণ, দূর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবীতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি পিরোজপুর। শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
Read More
জুলাই ২৫, ২০১৯0
পিরোজপুরে এসি ল্যান্ডের স্ত্রীকে আবারও ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরে এসি ল্যান্ডের স্ত্রীকে আবারও ছুরিকাঘাতে আহত হয়েছেন।এর আগে গত বছরের ৯ নভেম্বর সন্ধ্যায় একইভাবে এক দুর্বৃত্ত অদিতি বড়ালকে পিরোজপুরের ওই সরকারি বাসায় ছুরিকাঘাত করে পালিয়ে য
Read More
