আসছে ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গেলবারের মতো নির্বাচনেও মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল দিচ্ছেন। নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুত তারা।জায়েদ খান বলেন, সবার সহযোগিতায় গেল নির্বাচনে আমাদের প্যানেল বিরাট সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। আমি চেষ্টা করেছি শিল্পীদের মনজয় করে কাজ করার। শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করেছি। ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করেছি। সমিতির শিল্পীরা সকলেই এ বিষয়ে অবগত আছেন। এবারের প্যানেলে বেশ কিছু চমক থাকছে। তা শিগগিরই জানানো হবে।আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে মিশা সওদাগর সভাপতি পদে লড়বেন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করবেন।অন্যদিকে মিশা সওদাগরের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন চিত্রনায়িকা মৌসুমী। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে কে নির্বাচন করবেন তা এখনও চূড়ান্ত নয়। আর সাধারণ সম্পাদক পদে নায়ক সাইমন সাদিকের নির্বাচন করার কথা শোনা গেলেও তিনি নির্বাচন করবেন না বলে জানা গেছে।ইন্ডাস্ট্রির অনেকেই বলেছেন, জায়েদ খান যেভাবে সাধারণ শিল্পীদের গুরুত্ব দিয়ে সমিতি চালিয়েছেন। তাতে এবারও তার অবস্থান বেশ শক্ত। নির্বাচনে সিনিয়র শিল্পীদের অনেকেই তার সমর্থনে কাজ করবে। ফলে জায়েদ খানের বিপক্ষে দাঁড়িয়ে জয় লাভ করতে চাইলে যে কাউকেই ঘাম ঝড়াতে হবে।মাস খানেক আগে সভাপতি পদে নায়ক শাকিব খানের প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা গেলেও বিষয়টি নিয়ে নীরব আছেন তিনি। তবে অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচনের অন্যান্য কোন প্যানেল আসছে তা চূড়ান্ত জানা যাবে।
১৮ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, প্রস্তুত জায়েদ-মিশা
সেপ্টেম্বর ২৮, ২০১৯0

Related Articles
আগস্ট ২৭, ২০১৯0
বাংলাদেশি চলচ্চিত্রে প্রথমবারের মতো সানি লিওন
অনলাইন ডেস্কঃ
বলিউড তারকা সানি লিওনকে প্রথমবারের মতো ঢালিউডের একটি চলচ্চিত্রে দেখা যাবে। এক ভিডিওবার্তায় পারফর্ম করার কথা নিশ্চিত করেছেন সানি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধ
Read More
সেপ্টেম্বর ২৫, ২০১৯0
চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব – ২০১৯ এ জেলা শিল্পকলা একাডেমি পিরোজপুরের পরিবেশনা
তানজিন আফরীন জিসা (স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুদের পদচারনায় মুখরিত। দেশের ৬৪ জেলার সাংস্কৃতিক দল ও ৯৫টি শিশু নাট্য সংগঠনের প্রায় ১০ হাজারেরও বেশি শিশু-কিশোরদের নিয়ে গত ২০ সেপ্টেম্ব
Read More
সেপ্টেম্বর ৪, ২০২০0
শুরু হলো পিরোজপুরের সিয়ামের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং
অনলাইন ডেস্কঃ
গত মার্চে করোনার প্রকোপ বেড়ে গেলে আটকে যায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং। কাজ শেষ না করেই সিনেমাটির টিম ফিরে আসে ঢাকায়। তখন লঞ্চে করে পুরো টিম অবস্থান করেছিল সুন্দরবনে।
আজ শ
Read More

Comment here