পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৪৫) হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজ আদালত চত্বরে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় আসমা বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত করে নিহতের পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামকে গ্রেপ্তার করে।
মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে। তারা দ্রুত ও স্বচ্ছ তদন্ত শেষে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান।
নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, “এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ আরও বাড়বে।”


Comment here